ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • অর্থ সঙ্কটে বিদেশি রেফারি আনতে পারছে না বাফুফে!

    অর্থ সঙ্কটে বিদেশি রেফারি আনতে পারছে না বাফুফে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরোয়া ফুটবল বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ লিগগুলোতো রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শেষ নেই। নানা মহল থেকেই চলছে আলোচনা-সমালোচনা। সমর্থক থেকে লিগে খেলা ক্লাব, বহুবারই নানা পক্ষ এ নিয়ে কথা বলেছে, অভিযোগ জানিয়েছে। চলতি মৌসুমেও বাজে আর বিতর্কতি রেফারিংয়ের বিষয়টি আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। 

    দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের শেষ ম্যাচটিতেও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠেছে। গত শুক্রবার রাজশহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত রেফারির বাজে সিদ্ধান্তে ড্র করতে হয়েছে শেখ রাসেলকে।

    সেদিন শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। মাঠে বল দখলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো। কিন্তু হঠাৎ রেফারির অপ্রাসঙ্গিকভাবে পেনাল্টির বাঁশি বাজান শেখ রাসেলের বিরুদ্ধে! ওই সময় পুলিশের ব্রাজিলিয়ান রিক্রুট ডেনিলসনের নেয়া শটে বক্সের মধ্যে উড়ন্ত বলে হেড নেয়ার চেষ্টা করছিলেন এহসানুর রহমান। তার সঙ্গে বল ক্লিয়ারের চেষ্টায় থাকা শেখ রাসেল ডিফেন্ডার রহমত মিয়ার বড় কোনো বডি কন্টাক্ট না হলেও পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি বিটুরাজ।

    রেফারিংয়ে এমন বিতর্ক এড়াতে বাংলাদেশ ফুটবলে ফেডারেশন (বাফুফে) দুটি পথ বেছে নিতে পারে। একটি হলো ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট (ভিএআর) রেফারি ও বিদেশি রেফারি। তবে দুটি বিষয়ই প্রচুর ব্যয়বহুল হওয়ায় ফেডারেশন সেই উদ্যোগ নিতে পারছে না। এই উদ্যোগের ব্যয় লিগের বাজেটও অতিক্রম করে ফেলবে এমনটাই দাবি করছে বাফুফে।

    বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এ বিষয়ে জানান, আর্থিক সঙ্কটের কারণে বিদেশি রেফারি নিয়োগ দেওয়া যাচ্ছে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ