ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ

    ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল, ক্রিকেটসহ সকল ক্রীড়া কার্যক্রমকে আরও সচল, গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরামর্শমূলক মতবিনিময় করেছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন। 

    সাক্ষাৎকালে শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

    এ সময় বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। 

    বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ