ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ

    ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও জনবান্ধব করতে বরিশালকে ক্যাশলেস নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘বাংলা কিউআর’-এর সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক।

    এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের উদ্যোগে ‘বাংলা কিউআর-এর সম্প্রসারণ ও ক্যাশলেস বরিশাল’ শীর্ষক সভা হয়। সভা শেষে ‘ক্যাশলেস বরিশাল’ বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। এতে পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

    সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর-এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ক্যাশলেস লেনদেনকে সর্বজনীন ও জনবান্ধব করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পূবালী ব্যাংকের সচেতনতামূলক ও সম্প্রসারণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সভা শেষে বের হওয়া র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলা কিউআর-এর ব্যবহার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সহজতা ও ক্যাশলেস ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বার্তা দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ