ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

    সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, তেল, শাক-সবজি থেকে শুরু করে মাছ-মুরগি পর্যন্ত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬.১৭ শতাংশ, যা বিগত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৬.৪৪ শতাংশ।

    সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব তথ্য প্রকাশ করে। কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) ওপর ভিত্তি করে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়। পরিসংখ্যান ব্যুরো গ্রামীণ এলাকায় সিপিআই পরিমাপে ৩১৮টি আইটেম এবং শহরে ৪২২টি পণ্য ও পরিষেবা নিয়ে কাজ করে।

    বিবিএস বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.১৭ শতাংশ। জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫.৮৬ শতাংশ। এ ছাড়া ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬.২২ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৫.৬০ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ