ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • খাদ্য খাতে অস্বস্তি, মূল্যস্ফীতির হার আরও বাড়লো

    খাদ্য খাতে অস্বস্তি, মূল্যস্ফীতির হার আরও বাড়লো
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাদ্য খাতে বাড়তি দাম নিয়ে অস্বস্তি চলছে। এর জেরে বছরের শুরুতেই মূল্যস্ফীতি নিয়ে নিরাশার বার্তা পাওয়া গেছে।

    খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে ফের বেড়েছে মূল্যস্ফীতির হার। গত ডিসেম্বর মাসে সাধারণ খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

    সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

    বিবিএসের তথ্য অনুযায়ী, শীতের ভরা মৌসুমে সবজিসহ সব খাদ্যপণ্যের দাম বাড়তি। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম চড়া। খাদ্যবহির্ভূত খাতেও বেড়েছে মূল্যস্ফীতি।

    মূলত খাদ্য, বাড়ি ভাড়া, পোশাক ও তামাকের কারণেই মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে। কারণ এসব খাতে হাতখরচ বাড়ছে দেশবাসীর।

    এছাড়া, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশ হয়েছে। গত মাসে যা ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ