ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

বিসিসির তিন সার্ভেয়ারের ওপর হামলা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

বিসিসির তিন সার্ভেয়ারের ওপর হামলা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনের তিন সার্ভেয়ারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ মার্চ) বিকেলে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের গেটে মেডিকেল কলেজ লেনে ‍এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাসুদ হাওলাদার নামে একজনকে থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি জানান, হাতাহাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে সিটি কর্পোরেশন থেকে কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

হামলায় আহত সার্ভেয়ার আইউব আলী বলেন, দায়িত্বপালনকালে স্থানীয় এক যুবক হামলা চালায়। এ ঘটনায় আমি ছাড়াও সার্ভেয়ার কাওসার হোসেন ও মাসুম বিল্লাহ আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

তিনি বলেন, পুরো ঘটনার বিস্তারিত কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলবেন। তবে ‍এ বিষয়ে জানতে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের মোবাইল নাম্বারে ‍একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, সরকারি মিটিংয়ে আমি ঢাকায় অবস্থান করছি। বরিশালে কি হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না।

স্থানীয়ভাবে জানা গেছে, নগরীর দক্ষিণ আলোকান্দা এলাকার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের গেট সড়কের আব্দুল জলিল প্লানের নির্দেশনা মোতাবেক কাজ না করায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে জমি পরিমাপ করতে যান সিটি কর্পোরেশনের তিনজন সার্ভেয়ার।

এসময়ে জলিলের পুত্র মাসুদ সার্ভেয়ারদের ওপর হামলা চালান। বিষয়টি সার্ভেয়াররা নগর ভবনের জানালে সেখান থেকে কর্মকর্তারা গিয়ে সার্ভেয়ারদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া অভিযুক্ত মাসুদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন