ঢাকা রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার

হিজলায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার
ছবি: প্রতীকি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলায় মিলন হাওলাদার (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন হাওলাদার উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকুশুরিয়া গ্রামের শামসুদ্দিন দালালের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহের আকন বলেন, ‘মিলন ২০১৬ সালে হিজলা বিএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর থেকে সে তার ভাই নজরুল দালালের চায়ের দোকানে সময় দিতেন।

নিহতের ভাই নজরুল বলেন, ‘মিলন গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। তবে কি কারণে সে এই কাজটি করলো সেটা বুঝে উঠতে পারছি না।

নিহতের ভাবি লিমা বেগম বলেন, ‘ঘটনার সময় আমি রান্নাঘরে ছিলাম। মিলন ঘরের দরজা জানালা বন্ধ করে ভেতরে বসে মোবাইলে ভিডিও দেখছিলো। একটু পরেই আমার ছোট ছেলে এসে বলে মা কাকা গলায় ফাঁস দিয়েছে। গিয়ে দেখি ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে মিলন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘এটি আত্মহনন নাকি অন্য কিছু সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া আত্মহননের কারণও এখন পর্যন্ত জানা যায়নি।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন