বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ মার্চ এয়ারপোর্ট থানাধীন ৫নং রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিষাবাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী বাড়িতে এই ঘটনা ঘটে।
এতে মুক্তিযোদ্ধা মো: সেকান্দার আলীর ছেলে মো: নাসির উদ্দিন ও নাসির উদ্দিনের স্ত্রী মোসাঃ হামিদা (৩০ কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত হয়। তাদেরকে বরিশার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহতদের ছেলে মোঃ জুবায়ের হোসেন সোমবার বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জুবায়ের অভিযোগ করেন, দির্ঘদিন ধরে ওই এলাকার ভুমিদস্যুখ্যাত মোঃ শাকিল রানা ও মোঃ সোহেল রানা ও তাদের বাবা আলী আজগর এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৭ মার্চ দেশীয় অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় তার মা মোসাঃ হামিদা প্রতিবাদ করলে তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। ঘটনার সময় তার বাবা এগিয়ে আসলে তাকেও মারধর করে । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে বলেন, ঘটনার সময় তার মায়ের গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানায় সে। এঘটনায় মোসাঃ হামিদা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এসময় জুবায়ের তার মা ও বাবার উপর হামলার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবি জানান।
এইচকেআর