ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • আজ শ্রীকৃষ্ণের দোলযাত্রা

    আজ শ্রীকৃষ্ণের দোলযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা আজ শুক্রবার। শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিক পরিচিত। গৌড় পূর্ণিমা তথা দোল পূর্ণিমার এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।

    দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুর মাধ্যমে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু 'আবির' নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে।

    বাংলাদেশের সব মত ও পথের হিন্দুরাও দোল উৎসব পালন করে। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওডিশা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে 'হোলি' নামে পরিচিত। এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।

    দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় আজ সারাদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করবে। অনুষ্ঠানমালায় আছে- পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ প্রভৃতি। মহানগর সার্বজনীন পূজা কমিটি আজ সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পূজা, আবির খেলা ও কীর্তন এবং দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করবে।

    দোল পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল পৃথক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ