ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • ঘরের মাঠে হেরে ম্যানইউ’র বিদায়

    ঘরের মাঠে হেরে ম্যানইউ’র বিদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাটলেটিকোর মাঠে গেল মাসে গোল পেলেও ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জালের নাগাল পায়নি ইংলিশ ক্লাবটি। তাদের ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো।

    এর মধ্য দিয়ে টানা পঞ্চম বছরের মতো শিরোপাহীন থাকার মঞ্চ তৈরি হয়ে গেল রেড ডেভিলসদের জন্য। চ্যাম্পিয়নস লিগের আগে এফএ কাপ থেকেও বিদায় নেয় রাফল রাংনিকের শিষ্যরা।

    টটেনহ্যামের বিপক্ষে শনিবার যে দল নিয়ে জয় পেয়েছিল ম্যানইউ সেই দলে তিনটি পরিবর্তন এনে মঙ্গলবার অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিল তারা। এদিন ব্রুনো ফার্নান্দেস শুরুর একাদশে আসেন পল পগবার পরিবর্তে। আর মাকার্স রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে রাখা হয়।

    অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স ৩৪ মিনিটে ম্যানইউর ফাঁকা পোস্টে বল জড়িয়েছিলেন। কিন্তু তাকে গোলে সহায়তা করা মার্কাস লরেন্তো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়। তবে ৪১ মিনিটে ঠিকই লিড নেয় তারা। এ সময় বক্সের মধ্য থেকে ক্রসে বামদিকে বল বাড়িয়ে দেন আঁতোয়ান গ্রিজমান। সেটাতে লাফিয়ে উঠে হেড নেন রক্ষণভাগের খেলোয়াড় রেনান লোদি। বল কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

    দ্বিতীয়ার্ধে ম্যানইউ গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু জালের নাগাল পায়নি। তাতে ঘরের মাঠে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ