ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • তামিমদের পাওয়ার হিটিং শেখাবেন আলবি মরকেল

    তামিমদের পাওয়ার হিটিং শেখাবেন আলবি মরকেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব-তামিমদের পাওয়ার হিটিং শেখাবেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার আলবি মরকেল। পাঁচদিনের জন্য টাইগারদের পাওয়ার হিটিং কোচ হলেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ দলের সাথে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

    তিনি বলেন, আলবি মরকেল অভিজ্ঞ একজন ক্রিকেটার। আশা করছি তার কোচিংয়ে আমাদের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করবে। পাঁচদিন তার অধীনে পাওয়ার হিটিং অনুশীলন করবে ক্রিকেটাররা'

    মরকেল হলেন দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান যাকে গত দুই সপ্তাহের মধ্যে বিসিবি নিয়োগ দিয়েছে এবং এর আগে পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড।

    কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের অনুশীলন চলবে দশ দিন। তবে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন সময় দিতে পারবেন তিন দিন। টেস্ট দলের এই অনুশীলন পর্ব তদারকিতে আছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

    তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৮ মার্চ থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। এরপর এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশে দুই টেস্টের সিরিজ খেলবে টিম টাইগার্স। ৩১ মার্চ প্রথম ও ৮ এপ্রিল শুরু হবে শেষ ম্যাচ। নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে গাড়তে চান বিজয় নিশান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ