ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
  • স্বাধীনতা দিবস ভলিবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন

    স্বাধীনতা দিবস ভলিবলে নৌবাহিনী চ্যাম্পিয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, রানার্স-আপ বাংলাদেশ বিমান  আর তৃতীয় বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নৌবাহিনী ২৫-১৬, ২৫-১৬, ২৫-১৬ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-২৩, ১৬-২৫, ২৫-১৯, ২৫-২৩ পয়েন্টে (৩-১ সেটে) তিতাস ক্লাবকে পরাজিত করে তৃতীয় হয়।

    প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি, মেডেল এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা লিবারুকেও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার সেরা অ্যাটাকার নৌবাহিনীর সজিবুর রহমান, সেরা সেটার নৌবাহিনীর মো. আল-আমিন আর সেরা লিবারু হন সেনাবাহিনীর আব্দুল হাকিম।

    ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ইউনুছ গ্রুপের ব্যবস্থাপক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও নিপা গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি খসরু চৌধুরী। এছাড়াও ফেডারেশনের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

    এবারের এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলো ছিল - বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ জেল, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস ক্লাব ও বাংলাদেশ আনসার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ