ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬

Motobad news

চেলসির মালিকসহ রাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

চেলসির মালিকসহ রাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এ নিষেধাজ্ঞার আওতায় আছেন ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচও।

এ ছাড়া এই ৩৩ ধনকুবেরের নিকটাত্মীয়রাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার এক ঘোষণায় অস্ট্রেলিয়া এ নিষেধাজ্ঞার কথা জানায়। খবর বিবিসি ও রয়টার্সের।

নিষেধাজ্ঞা আব্রামোভিচ ছাড়াও এ তালিকায় রয়েছেন অ্যালেক্সি মিলার, দিমিত্রি লেবেদেভ, সের্গেই চেমেজভ, নিকোলে তকারেভ, ইগোর শুভালভ ও কিরিল দিমিত্রিয়েভের মতো প্রায় তিন ডজন রুশ ধনকুবের।

অস্ট্রেলিয়া জানিয়েছে, যেসব রুশ ধনকুবের ব্যাপক ব্যক্তিগত সম্পদের মালিক এবং রাশিয়ার জন্য তারা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। অস্ট্রেলিয়ার সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শক্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন