ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত ওবামা

     বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত ওবামা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

    মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইট বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, “আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।”

    জানা গেছে, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পরীক্ষার ফল এলে দেখা যায় বারাক ওবামা করোনা সংক্রমিত।

    বারাক ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। যদিও মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

    এদিকে, করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি আমরা দু’জনই। আপনারা যদি ইতোমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপানারা টিকা নিন। সূত্র: সিএনএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ