ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রুশ সেনাদের কড়া হুশিয়ারি দিলেন জেলেনস্কি

    রুশ সেনাদের কড়া হুশিয়ারি দিলেন জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেছেন, যদি রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে তবে তাদেরকে মৃত্যুর মুখোমুখী হতে হবে।

    রোববার সকালে আবারও রুশ সেনাদের বিমানের সাইরেন বেজে উঠে কিয়েভে। এরপরই জেলেনস্কি এই হুশিয়ারি দেন। খবর বিবিসির।

    এর আগে শনিবার রাতে জেলেনস্কি বলেন, যদি রুশ সেনারা বোমা হামলার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এটাই যদি তাদের লক্ষ্য হয় তবে তারা আসুক। তারা এখানে এসে শুধু এখানকার ভূমিটাই পাবে এবং এখানে তাদেরকে একাই থাকতে হবে।

    শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

    এদিকে শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর।

    ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ