ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • কেমিস্ট ল্যাবরেটরিজের সিইও ও তার স্ত্রী পালিয়েছে

    কেমিস্ট ল্যাবরেটরিজের সিইও ও তার স্ত্রী পালিয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গৃহকর্মী নির্যাতনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকিমুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

    শনিবার (১২ মার্চ) দুপুরে নগরের কলেজ রোডস্থ আকিমুল ইসলামের বাসা ও অফিসে অভিযান চালনো হয়।


    বরিশাল কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক শাহজালাল মল্লিক বলেন, শুক্রবার এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুরের বাঘিয়া থেকে মীম নামে এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে, আকিমুল ইসলাম ও তার স্ত্রী শিমু তাকে নানাভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে আকিমুলের বাড়ি থেকে পালিয়ে যায় ওই গৃহকর্মী। এ ঘটনায় শনিবার রাতেই নির্যাতিতা গৃহকর্মী মীম নিজেই বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় শিমু ও তার স্বামী আকিমুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। কলেজ রোড এলাকায় প্রথমে আকিমুল ইসলামের বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি, পরে তার অফিসে এসেও পাওয়া যায়নি।

    পুলিশ কর্মকর্তা আরও বলেন, মামলার আসামিরা পলাতক রয়েছেন। আমরা আকিমুল ইসলামের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভিকটিম মীমকে সুচিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    বৃহস্পতিবার দুপুরে আকিমুল ইসলাম ও শিমু দম্পতির বাসা থেকে পালিয়ে যায় নির্যাতিতা গৃহকর্মী মীম। পালিয়ে বিএম কলেজের সামনে এসে সে আরিফ হোসেন নামে এক রিকশাচালকের কাছে পুরো বিষয়টি বলে। আরিফ মীমকে নিজ বাসায় এনে স্ত্রীর কাছে থাকতে দেয়। শুক্রবার স্থানীয়রা নির্যাতনের বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানায়। পরে মীমকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ