বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, জনসাধারণের চলাচলের পথ দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট ) সকালে নগরীর কাটপট্টি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে ঘরোয়া রেস্তোরা ও হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা করার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর ৯২(৭) ধারায় ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৩) ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচকেআর