ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি

    জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করেন এবং মাঠের আইনশৃঙ্খলা বিষয়ে নানা তথ্য তাদের হাতে রয়েছে। এসব তথ্য কাজে লাগিয়ে পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব। 

    মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় নগরীর পুলিশ লাইনসে বেলা ১১ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

    বরিশালে রেঞ্জ ডিআইজির যোগদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    ডিআইজি বলেন, পুলিশ এককভাবে যতই চেষ্টা করুক না কেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনোদিনই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে সাংবাদিক কমিউনিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

    তিনি বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি বর্তমানে ডিজিটাল অপরাধ, প্রতারণা ও অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধের বিষয় সামনে এসেছে। এছাড়া বরিশালে মাদক সেবন, কিশোর গ্যাংসহ বর্ষাকালে ডাকাতির বেশকিছু ঘটনাও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিয়ে পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    পুলিশের আচরণগত সমস্যা নিরসনে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো আচরণগত সমস্যা এবং সহযোগিতামূলক মনোভাবের অভাব। থানায় কোনো ভুক্তভোগী সাহায্যের জন্য এলে পুলিশ সদস্যদের উচিত সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা। কিন্তু অনেক ক্ষেত্রে কনস্টেবল, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে সেই সহমর্মিতার ঘাটতি দেখা যায়। এ ঘাটতি দূর করতে আইজিপি থেকে শুরু করে পুলিশের উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

    তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। দীর্ঘদিন ধরে আপনারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের কার্যক্রমের যেসব গঠনমূলক সমালোচনা করে আসছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানাই। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে পুলিশ আরও সফলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান ও কার্যক্রম পরিচালনা করতে পারবে।

    সভায় অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার ও মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার এ, জেড, এম  মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ  অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ