ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা 

    কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের সাথে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়

    সাবেক ইউপি সদস্য মহিউদ্দীন আহম্মেদ মহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। 

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের  প্রকল্প সমন্বয়কারী লাকী আক্তার, ওসি তদন্ত মো এবাদ আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিআরডিবি অফিসার মাসুম বিল্লাহ। 

    এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগতিরক উদ্যোগে এর সিনিয়র একাউন্স অফিসার মো. শফিকুল ইসলাম, প্রোগ্যাম অফিসার মোঃ মহসিন মিয়া, কমিউনিটি প্যারালিগ্যাল জীবন কৃষ্ণ দাস সহ আরজেএমএফ এর সদস্য, সাংবাদিক ও গণমান্য  ব্যক্তিবর্গ। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনার বিগত দিনে যতগুলো শালিস মিমাংশা করেছেন আগামীতে আরও গতিশীল হবেন এবং বাল্য বিবাহ কিংবা ইভটিজিং এর ব্যাপারে আমাকে তাৎক্ষনিক অবহিত করবেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সার্বিক সহযোগিতা করবো।   

    অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সমন্বয়কারী লাকি আক্তার বিগত দিনের কার্যক্রমের উপর বড় পর্দায় একটি প্রদর্শণী উপস্থাপন করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ