ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • শেবাচিম থেকে ভুয়া চিকিৎসক আটক

    শেবাচিম থেকে ভুয়া চিকিৎসক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশ সোপর্দ করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বেলা পৌনে ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক ওই ব্যাক্তির নাম রাকিবুল ইসলাম। সে ঝালকাঠি এলাকার পেট্রোল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়ির বাসিদা মোঃ রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান ঢাকা মেইলকে জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে অ্যাপ্রন পরিহিত এবং গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঘুরছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা পরিচয় জানতে রাকিব নিজেকে চিকিৎসক বলে জানায়। তবে সন্দেহ হওয়ায় পরে তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে নিজকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাকে পুলিশে দেয়া হয়।  

    বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই ডুমুল রায় বলেন, এক ভুয়া ডাক্তারকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ