ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতা করতে চায় বুলগেরিয়া

রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতা করতে চায় বুলগেরিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার জন্য বুলগেরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রুমেন রাদেভ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতার জন্য প্রস্তুত আছে তার দেশ। বুলগেরিয়াতেই সে আলোচনা হওয়া সম্ভব। তবে এ জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘এ ধরনের আলোচনার জন্য বুলগেরিয়া একটি নির্ভরযোগ্য জায়গা হতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজটি করতে হবে।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন