ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ইউক্রেন ইস্যুতে প্রভাবশালী টিকটকারদের ডেকে হোয়াইট হাউসের বার্তা

    ইউক্রেন ইস্যুতে প্রভাবশালী টিকটকারদের ডেকে হোয়াইট হাউসের বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হোয়াইট হাউস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ৩০ প্রভাবশালী টিকটকারের সঙ্গে বৈঠক করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে এই অনুপ্রেরণাদায়ী টিকটকারদের ব্রিফ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়। 

    ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ইউক্রেন ইস্যু নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা ম্যাট মিলার টিকটকারদের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য নিয়ে ব্রিফ করেন।

    জুম বৈঠকে বিশিষ্ট টিকটকারদেরকে যুক্তরাষ্ট্র কিভাবে রাশিয়ার পরমাণু উত্তেজনা হ্রাস করবে, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ডলার কিভাবে ব্যয় করা হচ্ছে, এসব নিয়েও আলোচনা করা হয়।

    বিবিসির খবর অনুসারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টিকটক’ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে বাইডেন প্রশাসন ব্যাপকভাবে টিকটকের সহায়তা নিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ