ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ইউক্রেন-রাশিয়া আলোচনা ইতিবাচক দিকে আগাচ্ছে: পুতিন

    ইউক্রেন-রাশিয়া আলোচনা ইতিবাচক দিকে আগাচ্ছে: পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

    বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক আলোচনায় পুতিন জানিয়েছেন, ‘কিছু নির্দিষ্ট ইতিবাচক অগ্রগতি হয়েছে। সমঝোতা আলোচনায় অংশ নেয়া রুশ কর্মকর্তারা আমাকে সেকথা জানিয়েছে।’

    বেলারুশের সীমান্ত এলাকায় তৃতীয় দফায় সমঝোতা আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। এদি বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবার বৈঠক কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। 

    এদিকে রাশিয়ার পার্লামেন্ট ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় এই আইনপ্রণেতাদের সম্পদ জব্দ করবে, তারা যুক্তরাজ্যে ভ্রমণও করতে পারবেন না। 

    ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পরররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ তারা ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে। 

    মন্ত্রণালয়টি আরও জানায়, ‘নতুন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না, এখানে ব্যবসা ও সম্পদ রাখতে পারবে না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ