ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন
  • সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন

    সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিব ইস্যুতে কম নাটক হয়নি বাংলাদেশ ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই অনিয়মিত তিনি। এতকিছুর পরেও তাকে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তি অনুযায়ী সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই।

    সাকিবকে সদ্যই দুই মাসের ছুটি দিয়েছে বিসিবি। এরপরে সাকিবের খেলা না খেলা নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। এরপরেও সাকিব কেন তিন ফরম্যাটের চুক্তিতে শুক্রবার বিসিবিতে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং আব্দুর রাজ্জাক।

    যেখানে অনেকটা অসহায়ের সুরে কথা বলেন নির্বাচক আব্দুর রাজ্জাক। সাকিবের মতো পারফরমারকে চাইলেও বিসিবি কোন ফরম্যাট থেকে সরাতে পারবে না বলে জানিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, নিজে থেকে সরে না গেলে বোর্ড থেকে সাকিবকে বিরতি দেয়া কঠিন!

    রাজ্জাক বলেন, 'কোন ফরম্যাটে কেউ দু-একটি সিরিজ বিশ্রাম নিলেই যে তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়। প্রথমে কিন্তু ক্রিকেট বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। তার পর বিবেচনা করা হয়েছে যে কাকে কোন ফরম্যাটে রাখা যাবে। সাকিব কিন্তু কোনো ফরম্যাট থেকে সরে যায়নি।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ