ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন
  • চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য

    চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছেন। ওই আগ্রাসনের প্রতিবাদে পুতিনের সঙ্গে সুসম্পর্ক আছে এমন ব্যক্তিদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার। ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। এই ধনকুবের তার প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বিক্রির ঘোষণা দিয়েছেন। বেশ ক'জন ব্লুবজ খ্যাত চেলসি কেনার আগ্রহও দেখিয়েছে। কিন্তু যুক্তরাজ্য সরকার তার সকল সম্পদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি আপাতত চেলসি বিক্রি করতে পারছেন না।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 'যারা ইউক্রেনে পুতিনের নৃশংস হামলাকে সমর্থন করেছে, তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না। এই নিষেধাজ্ঞাগুলো ইউক্রেনের জনগণের জন্য যুক্তরাজ্যের সমর্থনের সবশেষ পদক্ষেপ। যারা বেসামরিক লোকদের হত্যা, হাসপাতাল ধ্বংস ও সার্বভৌমত্বের উপর আঘাত করে, আমরা তাদের উপর নির্মম হবো।'

    চেলসির বর্তমান মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করার পর থেকেই চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য। চেলসি কিনতে আগ্রহী যে কেউ ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতে অনুরোধ করেছেন যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী ক্রিস ফিলপ। খবর স্কাই নিউজ।

    তিনি বলেন, ক্লাব যাতে খেলা পরিচালনা চালিয়ে যেতে পারে এবং কর্মীদের অর্থ দিতে পারে। তা নিশ্চিতের জন্য আমরা লাইসেন্সি দিচ্ছি। যদি কোন ক্রেতা চেলসি কিনতে চায়, তবে সেই ক্রেতাকে সরকারের শরণাপন্ন হতে হবে। নিষেধাজ্ঞার ফলে ক্লাব ও জাতীয় খেলা যাতে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ