ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বৈষম্য নিরাসনের দাবিতে প্রধান শিক্ষকদের মানববন্ধন

    বৈষম্য নিরাসনের দাবিতে প্রধান শিক্ষকদের মানববন্ধন
    বরিশালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসন, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন প্রধান শিক্ষকরা।

    শুক্রবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বরিশাল শাখা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

    এর আগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল। এছাড়া সভাপতিত্ব করেন বরিশাল জেলার সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস। এসময় সংগঠনের বিভিন্ন জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

    বক্তারা সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মত বেসকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৬ষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদানের দাবি জানান।

    এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদান, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদানের মাধ্যমে বৈষম্য নিরসনের জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ