ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • হিজলায় দিনমজুরের বসতঘর গুঁড়িয়ে দিয়ে লুটপাট

    হিজলায় দিনমজুরের বসতঘর গুঁড়িয়ে দিয়ে লুটপাট
    গুঁড়িয়ে দেয়া দিনমজুরের বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে এক অসহায় দিনমজুরের বসতঘরে হামলা ভাংচুর করে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। কিন্তু প্রাণ হারানোর ভয়ে হামলাকারী প্রভাবশালীদের বাধা দিতে পারেননি ভুক্তভোগী পরিবার।

    খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার আগেই ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

    সরেজমিনে দেখা গেছে, ‘হামলা এবং ভাংচুরের ফলে মাটির সাথে মিশে আছে বসতঘরের মালামাল। ভিটায় চারটি খুটি ছাড়া সব কিছুই এলোমেলো। অনেক মালামাল খুঁজে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

    ভুক্তভোগী দিনমজুর খলিলুর রহমানের মেয়ে জানান, জমি নিয়ে একই গ্রামের মৃত শাহাবুদ্দিন সিকদারের ছেলে আসাদ সিকদারের সাথে বিরোধ চলছে। এ নিয়ে তারা আদালতে মামলা করেছেন। এতে ক্ষুব্ধ হন প্রতিপক্ষ আসাদ সিকদার।

    এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শতাধিক মুখশধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের বসত ঘরে হামলা এবং ভাংচুর করে। প্রায় চার ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে তারা খলিল মল্লিকের মেয়ে জামাই হাবিব তালুকদারের বসতঘরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়।

    আসাদ সিকদারের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলায় অংশ নেন একই এলাকার অলি উদ্দিন সিকদার, নাসির সিকদার, আহমদুল্লাহ সিকদার, ইয়ামিন সিকদার, হারুন সিকদার, খোরশেদ সিকদারসহ তাদের সহযোগী এবং ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

    খলিলুর রহমানের মেয়ে বলেন, ঘটনার সময় আমার বাবা এবং স্বামী কেউ বাড়িতে ছিলেন। আমি ভয়ে হামলাকারীদের বাধা দিতে পারিনি। শুধু দাঁড়িয়ে থেকে সব শেষ হয়ে যাওয়ার দৃশ্য দেখেছি।

    কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রহমান বলেন, ‘আমি বিষয়টি অবগত আছি। সেখানে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হয়তো দখল করা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ