ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় তৃণমুল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

    সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহনের সাথে দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক শৈলেন মালাকারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

    শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার।

    উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুর সঞ্চালনায় বর্ধিত সভায় সংগঠন নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত।

    বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, গাজী সালাহ উদ্দিন, কাজী সুরুজ, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন রাজু।

    সভায় পবিত্র রমজানের আগে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    ওই সভায় দলীয় শৃংখলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক শৈলেন মালাকারকে সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ