স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে ৩য় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তার জীবনীর উপর ছড়া, কবিতা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার।
এসময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, তাজুল ইসলাম সরদার, মতিউর রহমান সরদার, সৈয়দ সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল্লাহ লিটন, সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, মাহামুদুল আলম মিঠু, ইউপি সদস্য সৌরভ মোল্লা, ব্যবসায়ী সাজ্জাত হোসেন মিলু প্রমুখ।
সভায় বক্তরা বলেন, আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের আগামী দিনের নতুন প্রজন্মকে শিখাতে হবে। কারণ নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধার ইতিহাস না শিখালে আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো। তাই আমাদের পরিবারের মা বাবাদেরকে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধার চেতন কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল তা তাদের অবশ্যই জানাতে হবে।
শেষে বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তার জীবনীর উপর ছড়া, কবিতা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমইউআর