ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ প্রমুখ।

পরে উপজেলা চত্বরে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ও বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক কি ভাবে তা নিয়ন্ত্রন করা যায় এবং ক্ষতির পরিমান কমিয়ে আনার উপর সকলের সম্মুখে মহড়া প্রদর্শন করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন