আগৈলঝাড়ায় ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসপায়ার টু ইনোভেটরের তথ্য ও যোগাযোগ বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী সিদ্দিকুর রহমান, রমনী বাড়ৈ, সোহেল আমিন, মনোজ কুমার প্রমুখ।
এমইউআর