ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

    বাবুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো বাবুগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা হয়।

    সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা চত্তরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,  চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাঃ আসমা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসাঃ শামিমা ইয়াসমিন প্রমুখ। 

    আলোচনা সভার আগে উপজেলা চত্তরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ