ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

    যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ভারত গিয়েছেন বরিশাল জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন। সেখানকার একটি হাসপাতালে তার বড় ধরনের অস্ত্রপচার হবে।

    তাই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম সুজনের রোগমুক্তি কামনা করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তার সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মসজিদে মসজিদে দোয়া মোনাজাত করা হচ্ছে।

    তারই অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং কৃষক দলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    সেখানকার একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের সুস্বাস্থ্য কামনা করা হয়।

    এর আগেও বরিশালের হিজলা, মুলাদী, গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাইফুল ইসলাম সুজনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ