ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বরিশালগামী চলন্ত লঞ্চ থেকে নদীতে নারীর ঝাঁপ

     বরিশালগামী চলন্ত লঞ্চ থেকে নদীতে নারীর ঝাঁপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে বরিশালগামী চলন্ত লঞ্চ থেকে এক নারী যাত্রী নদীতে ঝাঁপ দেওয়ার আধাঘণ্টার পর তাকে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকা অতিক্রমকালে মঙ্গলবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে পারাবত-১০ লঞ্চে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, বরিশাল সদর উপজেলার বাসিন্দা ওই নারী নদীতে ঝাঁপ দেওয়ার আগে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করছিলেন। এর একপর্যায়ে চার বছরের সন্তানসহ নদীতে ঝাপ দিতে যায়। তখন ওই নারীর মা সন্তানকে টেনে ধরলে তাকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দেন।

    লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেছে লঞ্চের কর্মচারীরা। বুধবার সকালে ওই নারী তার স্বজনদের সাথে বাড়িতে ফিরে যান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ