ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • 'বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না'

    'বিএমপিতে মডেল ওসি ছাড়া ট্রেডিশনাল ওসির জায়গা হবে না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, মেট্রোপলিটন এলাকায় মানুষ চোরের কবলে নিঃস্ব হয়ে গেছে এমন খবর শুনতে চাই না। চুরি, ছিনতাই, মাদক সহ যাবতীয় অপরাধ দমনে ইফেক্টিভ পেট্রোলিং জোরদার করতে হবে। বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে  মাসিক অপরাধ পর্যালোচনা সভা এসব কথা বলেন।

    অতিরিক্ত আইজিপি বলেন, মাদক নির্মূলে আরও শক্তভাবে কাজ করতে হবে। এছাড়া প্রতিটি ঘটনার উপমা, বিশ্লেষণ, যুক্তি তদন্ত সহ সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা নিয়মিত মনিটরিং ও  তদারকি করতে হবে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে আরও বলেন, বিএমপিতে মডেল ওসি ছাড়া কোন ট্রেডিশনাল ওসির জায়গা হবে না। নারীশিশু মামলা রুজু দায়েরে কোথাও বিলম্ব করা যাবে না।

    অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন , উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ -পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা)  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) মোঃ মনজুর রহমান সহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ