ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের নতুন ১১ চিকিৎসককে বরন

 আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের নতুন ১১ চিকিৎসককে বরন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য নতুন যোগদানকৃত ১১ জন চিকিৎসককে ফুল দিয়ে বরন করে নিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন চিকিৎসকদের ফুল দিয়ে বরন করে নেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, নতুন যোগদানকৃত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার, ডা. মো. রায়হান আলম, ডা. অতন্দ্রিলা চৌধুরী লোপা, ডা. অংকুর কর্মকার, ডা. অর্নব সাহা, ডা. ফারহানা ইসলাম, ডা. দীপা হালদার, ডা. মো. তারিকুল ইসলাম, ডা. গোলাম মোর্শেদ সজীব, ডা. মো. নাজমুল হোসাইন ও ডা. মিরন হালদার, সাংবাদিক সরদার হারুন রানা প্রমুখ। এই উপজেলায় একসাথে ১১ জন চিকিৎসক যোগদান করায় মানুষ এখন যথাযথ চিকিৎসা সেবা পাবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন