উজিরপুরে সাংবাদিক সেন্টুর মায়ের দাফন সম্পন্ন

উজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুল কাসেম সেন্টুর মাতা মোসাঃ জামিলা খাতুন(৭৫) বার্ধক্যজনিত কারনে ৮ মার্চ মঙ্গলবার রাত পৌনে ১২ টায় বরিশালের রূপাতলী আব্দুল্লাহ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করেন (ইন্নাল্লি.................. রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার যোহর নামাজ বাদ উপজেলা হাসপাতালের সন্নিকটে বালুর মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে জানাজায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদারসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ ৫ শতাধিক মুসল্লি।
এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন মহল।
এইচকেআর