ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লীচিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্বরহমতপুর গ্রামের নিজ ঘরে পানি উত্তলনের পাম্পের তারে ইলেকট্রিক শটে তার মৃত্যু হয়।

    নিহত পল্লী চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম(৪৫) ওই গ্রামের মৃত আলী আজিম খানের পূত্র। তিনি রহমতপুর ব্রীজ সংলগ্ন বাজার রোডে ফার্মেসি ব্যবসায় ও পল্লী চিকিৎসা দিয়ে থাকতেন।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ঘটনার দিন সকালে নিজ ঘরের জানালা খুলতে গিয়ে পানি উত্তোলনের পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক বাড়ির লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের  জানাজায় নামাজ নিজ বাড়িতে রাত ১০ টায় অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ