ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ভান্ডারিয়ায় মাদকসেবী চার কিশোরকে জেল হাজতে প্রেরণ

    ভান্ডারিয়ায় মাদকসেবী চার কিশোরকে জেল হাজতে প্রেরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় গাঁজাসহ চার কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের আবুল হোসেনের বসতঘর থেকে তাদের কে গ্রেফতার করা হয়। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ ওই চারজনকে আটক করে। এসময় তাদের কাছে ২৫ গ্রাম গাাঁজা ও মাদক গ্রহনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

    আটককৃতরা  হলো ২নম্বর নদমুলা ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রামের আবুল হোসেনের ছেলে সাঈদ (১৮), রুস্তুম মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২১), ইদ্রিস তালুকদারের ছেলে নাদিম তালুকদার (১৭), ইউনুস সিকদারের ছেলে নয়ন সিকদার (১৬)। 

    এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ