মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা

৪২তম বিসিএস এর মাধ্যমে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত ১৩ জন এমবিবিএস ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি।
বুধবার (৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস ইসলামে এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।
এমইউআর