ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন
  • নারী বিশ্বকাপে নাটকীয় জয়ে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ

    নারী বিশ্বকাপে নাটকীয় জয়ে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ রোমাঞ্চ ছড়াল দ্বিতীয় ম্যাচেও। নারী ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হারানোর স্বাদ পেল তারা। ব্যাটিংয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ও ফিল্ডিংয়ে দুর্দান্ত প্রদর্শনী করে ৭ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

    শেষ ৩ ওভারে দরকার মাত্র ৯ রান। হাতে ২ উইকেট। উইকেটে আবার দুই ব্যাটারই সেট হয়ে গেছেন। ইংল্যান্ডের দিকেই ঝুঁকে পড়েছিল জয়ের পাল্লা। সেখান থেকে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এক ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রানে হেরে যায় ইংল্যান্ড। 

    ডানেডিনে টসভাগ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই ছিল। শেমাইন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। জবাবে ইনিংসের ১৪ বল বাকি থাকতে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ