ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • সুমি শহর এখন ফাঁকা

     সুমি শহর এখন ফাঁকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ সফলভাবে শেষ হয়েছে।

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের উপপ্রধান কিরিলো তাইমোশেঙ্কো বলেছেন, প্রায় পাঁচ হাজার মানুষ এবং এক হাজারের বেশি ব্যক্তিগত যানবাহন এরই মধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে।


    তাইমোশেঙ্কো বুধবার (০৯ মার্চ) সকালের দিকে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি রেলস্টেশনে সুমি শহর ছেড়ে আসা লোকজনের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

    বিবিসি জানিয়েছে, তারা নিরপেক্ষভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

    রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

    সম্প্রতি ইউক্রেনের সুমি ও ইরপিন শহরে অস্ত্রবিরতি কার্যকর ও মানবিক করিডর খুলে দেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। এর পরপরই ওই দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

    রাশিয়ার সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি। শহরটিতে প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষের বাস করতেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ