ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

খারকিভে একদিনে নিহত ২৭

খারকিভে একদিনে নিহত ২৭
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (০৮ মার্চ) দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

বুধবার (০৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

 
সামাজিক মাধ্যম ফেসবুকে সের্গেই বলভিনভ নামের ওই পুলিশ কর্মকর্তা বলেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ খারকিভে পাঁচ শিশুসহ মোট ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

বুধবার যুদ্ধের ১৪তম দিন চলছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন