ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ইউক্রেনে আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

     ইউক্রেনে আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে যুদ্ধের মধ্যে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আটকেপড়া ২৮ নাবিক আজ বুধবার (৯ মার্চ) দেশে ফিরবেন। মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তবে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ রোমানিয়াতে একটি বাংকারের ফ্রিজারে রয়েছে, সেটি সুবিধাজনক সময় দেশে ফিরিয়ে আনা হবে।

    এর আগে রবিবার সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছান ২৮ নাবিক। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন তারা। গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। ইউক্রেন থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ২৮ নাবিক নিরাপদে মলদোভার সীমান্তে পৌঁছান। পরে তারা রোমানিয়ার উদ্দেশে রওনা হন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ