ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • আন্তর্জাতিক নারী দিবসে ১৬ নারী জনপ্রতিবেদককে সম্মাননা

    আন্তর্জাতিক নারী দিবসে ১৬ নারী জনপ্রতিবেদককে সম্মাননা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে বরিশাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে ১৬ জন নারী জনপ্রতিবেদককে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।


    প্রধান অতিথি হিসেবে নারী ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
    এর আগে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ” এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর বিভিন্ন কর্মসূচির করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

    কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় সার্কিট হাউজ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউজ চত্বরে বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। পরে সার্কিট হাউজের সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গালস্ গাইড এ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটি’র জেলা সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা এবং বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খাতুন।

    আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা পরবর্তী নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৬ জন জনপ্রতিবেদককে সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। এর মধ্যে বরিশাল বিভাগের ৭ জন নারী ইউপি চেয়ারম্যান এবং ৯ জন সাধারণ আসনের নারী সদস্যকে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ ভাগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

    কেআর


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ