ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    বাবুগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং জাতীয়  মহিলা সংস্থা ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহায়তায় মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বীরাঙ্গনা নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

    নারী দিবসের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন।

    বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার ফরিদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার রুনা, মাধবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপু, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ ফকির, ইয়ুথ লিডার তানিয়া আফরোজ প্রমুখ।

    আলোচনা সভা শেষে বাবুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) নারী রোকেয়া বেগমকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের ৬ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালসহ অন্যান্য অতিথিরা। পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের সঙ্গীত ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু একাডেমির প্রশিক্ষক ফাতেমা আক্তার লিওনি ও সুরভী জাহান নিশি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ