ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রাশিয়ার জ্বালানি তেল বর্জনের আহবান জেলেনস্কির

    রাশিয়ার জ্বালানি তেল বর্জনের আহবান জেলেনস্কির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার জ্বালানি তেল ও তেলজাতীয় পণ্য বর্জন করারও আহ্বান জানিয়েছেন।

    বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, ‘চলমান হামলা থেকে এটাই বোঝা যায়, ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা থেকে এতটুকু সরেনি রাশিয়া। আমাদের নিষেধাজ্ঞার নতুন একটি প্যাকেজের প্রয়োজন। ’

    এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার রফতানি পণ্যগুলো বর্জনের আহবান জানান। বিশেষ করে দেশটি থেকে জ্বালানি তেল ও তেলজাতীয় পণ্য আমদানি বন্ধের কথা উল্লেখ করেন তিনি।

    গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। রাশিয়া থেকে যুক্তরাষ্ট তেল আমদানি বন্ধের পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রের আমদানির ১০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাতীয় পণ্যই আসে রাশিয়া থেকে।

    এই পরিস্থিতিতে তেলের জন্য ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পাশাপাশি তেলের জন্য সৌদি আরবের দ্বারস্থ হতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়, সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করবে দেশটি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ