ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • রাশিয়ার তেল বয়কটের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

     রাশিয়ার তেল বয়কটের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের ১২তম দিন চলছে। এদিন ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মাইকোলাইভে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে রুশ সেনাবাহিনী।

    একের পর এক আক্রমণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। রাশিয়ার ক্রমাগত আক্রমণের কারণে জেলেনস্কি রাশিয়া থেকে তেল এবং তেল পণ্য প্রত্যাখ্যান" করার আহবান জানিয়েছেন। খবর বিবিসির।

    বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, জেলেনস্কি প্রতিদিনের ব্রিফিংয়ে জানান, রাশিয়া যেভাবে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে তাতে রাশিয়া থেকে তেল এবং তেল পণ্য প্রত্যাখ্যান" করতে হবে। তিনি বলেন, "রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের পরিকল্পনা পরিত্যাগ করেনি" - তাই আমরা এই নতুন নিষেধাজ্ঞা দিয়েছি।তাদের বিরুদ্ধে আমাদের আরও নিষাধাজ্ঞা দিতে হবে।

    নিষেধাজ্ঞায় জেলেনস্কি "রাশিয়ান রপ্তানি বয়কট, বিশেষ করে রাশিয়া থেকে তেল এবং তেল পণ্য প্রত্যাখ্যান" করার আহ্বান জানিয়েছেন।

    উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া নিজেদের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

    অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা সংস্থাটির। সূত্র : আলজাজিরা, বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ