ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news

যুদ্ধক্ষেত্রেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা

যুদ্ধক্ষেত্রেই বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সেনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কথিত আছে ‘পৃথিবী শ্রেষ্ঠ ভালোবাসার চিঠিগুলো রণাঙ্গন থেকেই লেখা হয়েছে…. কোনো ট্রেন্সে বসে, বারুদের গন্ধে, মৃত্যুর শীতল ছায়ায়’। তবে প্রেমের চিঠি নয়, ইউক্রেনের দুই সেনাকর্মী আজীবন একসঙ্গে থাকার শপথ নিয়েছেন বারুদের গন্ধে, মৃত্যুর শীতল ছায়ায় বসে যুদ্ধ ময়দানেই।

ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। এই বিশৃঙ্খলার মধ্যে তাদের বিয়ের গল্প শিরোনামে এসেছে।

আর দশটা সাধারণ বিয়ের মতো নয় এই বিয়ের অনুষ্ঠান। এই বিয়েতে বর-কনের পরনে ছিল না বিয়ের পোশাক। ছিল সেনাবাহিনীর ইউনিফর্ম। বিয়ের আয়োজন কোনো জাঁকজমকপূর্ণ আসরে নয়, করা হয়েছে যুদ্ধের ময়দানে। আর বিয়ের আনুষ্ঠানিকরা যিনি সম্পন্ন করছিলেন তিনিও ওই ব্রিগেডের সদস্য। তার পরনের ছিল সেনাবাহিনীর পোশাক।

বিশুদ্ধ দেশপ্রেম ও চূড়ান্ত বিপরীত পরিস্থিতিতেও জীবনের জয়গান গেয়ে  যুদ্ধক্ষেত্রেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিসিয়া ও ভ্যালেরি। লিসিয়া ও ভ্যালেরি দু’জনেই ইউক্রেনীয় সেনার ১১২ নম্বর ব্রিগেডের সদস্য।

তাদের সেই সাদামাঠা কিন্তু আকর্ষণীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে নবদম্পতিকে ঘিরে রয়েছেন সহকর্মীরা। লিসিয়ার হাতে গোলাপ। দুজনের মুখে লেগে রয়েছে হাসি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন