ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বাবুগঞ্জ থানায় ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

    বাবুগঞ্জ থানায় ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক  থেকে যুব সমাজকে দূরে রাখতে,  পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ন সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ঐতিহ্যবাহী বাবুগঞ্জ থানা কতৃক আয়োজিত মাস ব্যাপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট'র ফাইনাল খেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ওসি মাহবুবুর রহমান ও অলোক  ৩ টি  ম্যাচের ২ টিতে নাইম,সাইফুল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য মাইনুল হাসান পারভেজ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, উপজেলা প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক আরিফ হোসেন,  আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক শামিম আহম্মেদ, ছাত্রলীগ সাধারন সম্পাদক রম্মান, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল প্রমুখ। এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ খেলায় অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

    থানা কমপ্লেক্সের মধ্যে স্থানী যুব সমাজ নিয়ে এ ধরনের খেলার আয়োজন করায় অতিথিরা ওসি মাহবুবুর রহমান কে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরো বড় আয়োজনের অনুরোধ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ